
মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের মধ্যে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রবিবার সকালে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে। শনিবার দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বনবিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। বনরক্ষীরা শরকির খাল পাড় এলাকা কর্ডন করে রেখেছে, যাতে কোন লোকজন সেখানে যেতে না পারে। রবিবার সকালে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে পৌঁছলে বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে ব্যবহার করা হবে ট্যাংকুলাইজার। গুলির মাধ্যমে এ ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হবে।ট্যাংকুলাইজার করার পর বাঘটি আধা ঘন্টা অচেতন থাকবে। তখন সেটিকে ফাঁদ থেকে মুক্ত করা হবে বলে এসিএফ জানান।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (তিএফও) মো: রেজাউল করিম চৌধুরী বলেন, রবিবার সকালে ঢাকা থেকে বন বিভাগের একটি বিশেষজ্ঞ টিম আসবে। তারা বাঘটা উদ্ধারের কার্যক্রম শুরু করবে