
মোঃ লিখন ইসলাম, নীলফামারীর প্রতিনিধি
আজ ৪ জানুয়ারী ২০২৬ ইং ডিমলা উপজেলার নটাবাড়ী- নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নাম: গোলাম রাব্বানী, পিতা: রোস্তম আলী, ঠিকানা: নটাবাড়ি পরিচয়ধারী একজন অবৈধ বালু উত্তোলনকারী এবং ব্যবসায়ীকে অভিযুক্ত করে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১০০০০০ ( এক লক্ষ) টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম এবং গ্রাম পুলিশ এসময় সহযোগিতা করে। জনসচেতনতা বৃদ্ধিতে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা এর কঠোর অভিযান/মোবাইল কোর্ট অব্যাহতভাবে চলমান থাকবে বলে জানা যায়।