প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
পিরোজপুর-২ আসনে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই আর হলো না, দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে এবার ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়ছেন। এমন আলোচনা যখন সবার মূখে মুখে ঠিক তখনই বাছাই পরবে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিমের বড় ভাই মাহমুদ হোসেন মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে ছোট ভাই জাতীয় পার্টি (জেপি) নিয়ে লড়ছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই মোঃ মাহিবুল হোসেন মাহিম।কিন্তু আজ বাছাই পড়বে পিরোজপুর ২ আসনের ৭ জনের মনোনয়নপত্র থেকে ২ জনের মনোনয়ন পত্র বাতিল করেন পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু সাঈদ। ঋণ খেলাপি হওয়ায় বাছাই পরে ছিটকে পড়েছেন
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও ১% ভোটের নিশ্চয়তা না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল হয়।
যার ফলে ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি, বিএনপি নেতা মাহমুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় দুই ভাইয়ের আর নির্বাচনী লড়াই হচ্ছে না। এছাড়াও এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমির কেন্দ্রীয় নেতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন সাইদীর ছেলে শামীম সাইদী, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহম্মদ সোহেল মনজুর। এছাড়াও এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন দাখিল করেছেন মোঃ আবুল কালাম আজাদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনয়ন দাখিল করেছেন ফয়সাল খান, । এ নিয়ে আসনে মোট সাতজন প্রার্থী মধ্যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন । এ আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির আহম্মদ সোহেল মনজুর এবং জামায়াতের প্রার্থী শামীম সাঈদীর সাথে মূল প্রতিদ্বন্ধিতা হবে বলে এলাকাবাসী অনেকেই জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.