হোম » সারাদেশ » ভেড়ামারায় প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ভেড়ামারায় প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

জাহিদ হাসান ঃ  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা, পৌর ও কলেজ শাখার ৮০/৯০ দশকের ছাত্রদল নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩রা জানুয়ারি) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমিতের হলরুমে দোয়া অনুষ্ঠান প্রধান অতিথি কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার ত্যাগ, সংগ্রাম ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক টিটু সাবেক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম বাবু, সাবেক সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজান আলী, মিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের বর্তমান সদস্য সচিব  ওয়াশিম আকরাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাইজিদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ভেড়ামারা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নাহারুল ইসলাম বকুল, সাবেক সভাপতি আব্দুল হাই হাদী, সাবেক সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ভেড়ামারা কালেজ শাখার সাবেক ছাত্র নেতা এস.এস আল হোসাইন সোহাগ, ভেড়ামারা কলেজ শাখার সদস্য সচিব আকাশ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শেখ প্রমূখ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া পরিচালনা করেন, ভেড়ামারা কোচ স্ট্যান্ড জামে মসজিদের ইমাম তৌফায়েল ইসলাম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!