
কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) বেলা এগারোটায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা পল্লী মাতৃকেন্দ্রের ৪ জন সদস্যর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২