
এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : প্রতিনিধিঃ ভৈরবে পুলিশের উপর হামলা চালিয়ে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ কে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৬ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত নামা ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ । পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে বৃহস্পতিবার রাত ৭ টার দিকে কমলপুর গাছতলা ঘাট মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সোহাগ কে আটক করা হয় ।
এ সময় তার সোহাগের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে । এ বিষয়ে ভৈরব থানার জৈষ্ঠ উপ- পরিদর্শক এমদাদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সরকারি কাজে বাধা,পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেয়ায় এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার ভৈরব থানায় ৬ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত নামা আরো ২০/২৫ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান