প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা জামানের মনোনয়নপত্র প্রত্যাহার

মোঃ রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ঝিনাইদহ-৪ (আসন নম্বর ৮৪) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা মুর্শিদা জামান তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
বুধবার (১ জানুয়ারি ২০২৬) তিনি ঝিনাইদহ জেলার রিটার্নিং অফিসারের বরাবর লিখিত আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক নন।
মুর্শিদা জামান কালীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার ভোটার। তার ভোটার নম্বর ৪৪১৩৪৯৪৯৬১০। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উক্ত আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহার প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.