
হিলি প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ডুগডুগী প্রতিভা বিদ্যানিকেতন স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ ডিসেম্বর) বুধবার বেলা সাড়ে ১২ টায় বিদ্যায়ল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ এর অধ্যাপক ও স্কুলটির সভাপতি আ. ন. ম মোজাম্মেল হক।
এছাড়াও বক্তব্য রাখেন স্কুলটির অধ্যক্ষ মোঃ গোলাম সাকলাইন, ডুগডুগিহাট কলেজের অধ্যক্ষ এহসানুল হক, পুরইল ডুগডুগিহাট কারিগরী কলেজ এর সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্জালনা করেন, ডুগডুগি বিদ্যানিকেতন এর সহকারী শিক্ষক মনোয়ার হোসেন। শেষে প্রধান অতিথি বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক