হোম » সারাদেশ » বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা

বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় তিনি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদীয় আসন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, সারিয়াকান্দি উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন এবং আসন কমিটির এজেন্ট অ্যাডভোকেট শাহিন মিয়া।

‎মনোনয়নপত্র জমা শেষে অধ্যক্ষ শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার ভোট দেওয়ার সুযোগ এসেছে। জনগণ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ ইনশাআল্লাহ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট প্রদান করবে। তিনি এ সময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!