প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র দাখিল

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, “জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.