
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: শরীফুল আলম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার কে এম মামুনুর রশীদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক ভিপি মুজিবর রহমান উপস্থিত ছিলেন।
এরআগে শহরের নিউ টাউনে নির্বাচনী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন শরীফুল আলম। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ