
হিলি প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর -৬ আসনে নির্বাচন প্রস্তুতি জোরদার করার লক্ষে হাকিমপুরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পীকে আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক কে সদস্য সচিব করে ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপির মনোনিত হয়ে দিনাজপুর ৬ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দি করছেন। নির্বাচনি প্রচারণা আরও সংগঠিত ও শক্তিশালী করতে হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই কমিটি গঠন করা হয়েছে বলে স্থানীয় বিএনপি সুত্রে জানা গেছে।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে হাকিমপুর উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্ত্বি আরো শক্তিশালী হবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অধ্যাপক ডা: জাহিদ হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনে বিজয় নিশ্চিত হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২