
গকুল রাজবংশী, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি শনিবার রাতে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। এ সময় দায়িত্বে থাকা একজন নাইট গার্ড তাকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখেন। পরদিন ভোরে হাঁটতে বের হওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বিদ্যালয়ের বারান্দার বাহির অংশে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান।
পরে তারা তাৎক্ষণিকভাবে অবহিত করলে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এব্যাপারে মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, উদ্ধারকৃত মরদেহের কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের একটি ইনহেলার ও নগদ ৩০ টাকা পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা