
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বাংলাদেশ গণ অধিকার পরিষদের দলীয় মনোনীত (ট্রাক) প্রতিকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ নাজমুল হাসান।
কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বাংলাদেশ গণ অধিকার পরিষদের দলীয় মনোনীত প্রার্থী নাজমুল হাসান-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) তিনি মেঘনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান, নাজমুল হাসানের পিতা মো. রমজান আলী, মো. আলাউদ্দিন মেম্বার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. কাউয়ুম হাউদ, যুব অধিকার পরিষদের মো. হানিফ আবির, মো. মামুন, মো. রাজা মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসনের জনগণের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান তিনি।
উল্লেখ্য, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদ-প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপি’র স্থানীয় কমিটির সিনিয়র সদস্য, তিন বারের সাবেক সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক