হোম » সারাদেশ » ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ পুলিশের অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার হোসেন পেনু (৫২) নামে এক সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎ গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন পেনু উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি গোপালনগর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

‎উল্লেখ্য, একই ঘটনায় ধুনট উপজেলার             গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের নূর জ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ২২৭। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। এতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

‎পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন পেনুকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!