হোম » সারাদেশ » শেরপুরে বিপ্লবী মঞ্চ আংশিক স্থায়ী কমিটি ঘোষণা

শেরপুরে বিপ্লবী মঞ্চ আংশিক স্থায়ী কমিটি ঘোষণা

মোঃ শরিক উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
বিপ্লবী মঞ্চ শেরপুর জেলা শাখার আংশিক স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত রহমান তালুকদার, সদস্য সচিব হিসেবে নাহিম আহম্মেদ নিলয় এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ ইয়াসিন আরাফাত।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ দিনের মধ্যে প্রাথমিক সদস্যদের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে চূড়ান্তভাবে পূর্ণাঙ্গ স্থায়ী কমিটি গঠন করা হবে।

ঘোষণাপত্রে বিপ্লবী মঞ্চের মূল আদর্শ ও লক্ষ্য তুলে ধরা হয়। এতে বলা হয়— আপোষহীন দেশপ্রেম ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সংগঠনটি সর্বদা অটল থাকবে এবং একই সঙ্গে সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।

সংগঠনের আদর্শে আরও উল্লেখ করা হয়, “সকলের জন্য সমান সুযোগ”—এই নীতিকে সামনে রেখে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে যাবে বিপ্লবী মঞ্চ। শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। এছাড়াও, নিঃস্বার্থ ও জনকল্যাণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা, সমাজে নতুন ব্যবস্থার তরুণ নেতৃত্ব গড়ে তোলা, বিপ্লবী চেতনা ও মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং কালো রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংগঠনটি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা আপোষহীন থাকবে বলেও ঘোষণায় জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য সারোয়ার, সাদিক, রায়হান, সোহান, তাশাদ, সুজন ও তাশফি প্রমুখ।

এদিকে, হাদী হত্যার প্রতিবাদে বিপ্লবী মঞ্চ শেরপুরের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!