প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জ থেকে ৭ ঘোড়ার মাংস যাচ্ছিলো ঢাকায়, ২৫ হাজার টাকা জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ৭টি ঘোড়া জবাই করে ঢাকায় মাংস সরবরাহ করার সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কাজিপুর সদরের ২নং স্পারবাঁধ এলাকা থেকে ৭টি ঘোড়ার মাংশসহ তাদের আটক করা হয়। এই ঘটনায় দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম (৩০) ও গাজীপুর জেলার কোনাবাড়ি পেয়ারাবাগান মহল্লার মৃত আবুর ছেলে ট্রাক ডাইভার মোঃ তারেক মিয়া (৪০)।
কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি চক্র যমুনার চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহন করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর সদরের ২নং স্পারবাঁধ এলাকা থেকে ৭টি ঘোড়ার ৭বস্তা মাংসসহ দুইজনকে আটক করা হয়।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪ (১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে জাইদুল ইসলামকে ১৫ হাজার ও ট্রাক ডাইভার মোঃ তারেক মিয়াকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান হয়েছে।
তিনি আরো জানান, মাংসগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: দিদারুল আহসানসহ কাজিপুর থানার এসআই মাহমুদ হাসান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.