
মোঃ রুবেল আহমদ, কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে (২৩-ডিসেম্বর) রোজ মঙ্গলবার সকাল ১০টার সময় রাজনগর নতুন বাজারে এক নির্বাচন পরিচালনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম,ও সাধারণ সম্পাদক আবু সালামের সঞ্চালনায়,সভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য পরামর্শ সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ যে-সিলেট-৪ আসন কোম্পানীগঞ্জ,গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী কে বিজয়ী করার লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান