
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-৩ আসন (বদলগাছী মহাদেবপুর) থেকে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ফজলে হুদা বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বেলা ৩টায় সহকারী রিটানিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফজলে হুদা বাবুল। প্রার্থী ফজলে হুদা বাবুলের সঙ্গে ছিল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চেীধুরী টিপু, চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, ব্যবসায়ীও বিএনপি নেতা আলহাজ্জ্ব আক্কাস আলী, মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠীর ও নির্বাচনী কমিটির সদস্য সচিব সেকেন্দার আলী ও আহবায়ক সহিদুল ইসলাম প্রমুখ। মনোনয়ন ফরম উত্তোলন কালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের সার্থে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন প্রাথীসহ উপস্থিত নেতা কর্মিদের। মনোনয়ন ফরম উত্তোলনের পর ফজলে হুদা বাবুল নেতা কর্মিসহ সাংবাদিকদের উদেশ্যে বলেন আমরা নিয়ন নীতি মেনে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। অনেক ত্যাগ, অনেক জীবনের বিনিময়ে, জুলাইযোদ্ধা গুম খুন হত্যা ও ২৪ শে গনঅভ্যুন্থানের পর আমরা গনতন্ত্র ফিরে পেয়েছি। দলমত নির্বিশেষে গনতন্ত্র সুরক্ষায় একটি অবাধ ও সুস্থ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে একটি অংশগ্রহন মুলক নির্বাচন হয়।