
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নারিকেল গাছ থেকে পড়ে রমজান আলী (৫৫) নামের এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরশহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলীর বাড়ি উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রমজান আলী পেশায় একজন ডাব ব্যবসায়ী। তিনি বিভিন্ন মানুষের বাড়ির নারিকেল গাছ থেকে ডাব সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। ঘটনার দিন সকালে ভান্ডারা এলাকার এক গাছ মালিকের কাছ থেকে ডাব কিনে নেওয়ার পর তা পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় হঠাৎ দড়ি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ