হোম » সারাদেশ » সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক

সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক

মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগন্জ) প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত। উপজেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাফিরউদ্দিন মজনু, নারায়ণগন্জ জেলা যুবদলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মুসফিকুল ইসলাম মোহন ও উপজেলার সনমান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রূপচান সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর উদ্যোগে আয়োজিত এ বৈঠকে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন, প্রান্তিক সমাজের উন্নয়ন, মাদক নির্মূলে রাজনৈতিক হস্তক্ষেপ এবং নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের ১-১০ ওয়ার্ড অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ সমাজ সেবক সবির হোসেন মিল্টন প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সনমান্দি ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি এ‍্যাডঃ আব্দুর রহিম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ‍্যাডঃ কাজী সুমন, বিশিষ্ঠ সমাজ সেবক জসিমউদ্দিন, মজিবুর রহমান মজিব, লোকমান, ব‍্যাংকার মোঃ সোহেল, সাবেক মেম্বার আব্দুল কাদির, হাজী নূরুল হক, আসাদুজ্জামান, জহির রায়হান, ডাঃ শাহআলম, মোতালেব, শহিদুল্লাহ্, জামালউদ্দিন, রাসেল, সেলিম, শাহআলম, আব্দুল মতিন, বিল্লাল, হানিফ, ইয়াজউদ্দিন সাধু, কাজী নুরে আলম, আব্দুল গফুর, তোতা খন্দকার, ওয়াজউদ্দিন প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!