
স্বেচ্ছাসেবায় অনন্য অবদান, কার্যকর নেতৃত্ব এবং যুব উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভিএসও বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার দিবসে ন্যাশনাল ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫–এ ‘বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ন্যাশনাল ইয়ুথ ফোরাম ঢাকা জেলা ও ঢাকা বিভাগের প্রেসিডেন্ট মো. আপেল আলী।
উল্লেখযোগ্য ভাবে, তিনি গত বছর ন্যাশনাল ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৪–এ ‘বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন। দুই বছর ধারাবাহিক স্বীকৃতি তার কাজের ধারাবাহিকতা ও প্রভাবকে আরও স্পষ্ট করে তুলে ধরে।
আজ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে, ভিএসও বাংলাদেশ ও ন্যাশনাল ইয়ুথ ফোরামের যৌথ আয়োজন, এবং বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সহযোগী প্রতিষ্ঠানের অংশগ্রহণে, জাতীয় পর্যায়ে দেশের ৮টি বিভাগ থেকে নির্বাচিত ১৫ জন যুব স্বেচ্ছাসেবকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন এবং ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. খাবিরুল হক কামাল, ন্যাশনাল ইয়ুথ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ড. আরমান হোসেন সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ অন্যান্য অতিথিরা।
গত দুই বছরে মো. আপেল আলী স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও যুব উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। জাতীয় যুব ফোরামের ঢাকা জেলার প্রেসিডেন্ট হিসেবে তিনি স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় উন্নয়ন, কৌশলগত পরিকল্পনা এবং মাঠপর্যায়ের বাস্তবায়নে কার্যকর নেতৃত্ব দিয়েছেন।
তার অর্গানাইজিং টিমের নেতৃত্বে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার দিবস-২০২৪ এবং ২০২৫ সফলভাবে উদযাপিত হয়, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়। এছাড়া তিনি ঢাকা বিভাগে বেস্ট ভলেন্টিয়ার এওয়ার্ড আয়োজনের মাধ্যমে স্বেচ্ছাসেবার প্রতি যুবসমাজকে আরও অনুপ্রাণিত করেন।
তিনি বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবক মান, মানবিক-উন্নয়ন সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, নেতৃত্ব উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ে একাধিক কর্মশালা, ট্রেনিং এবং ইয়ুথ ডায়ালগ আয়োজন করেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় শিশুদের জন্য খেলার সামগ্রী বিতরণ, স্কুলে আইয়িছি ম্যাটেরিয়াল প্রদানসহ কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রমেও তার ভূমিকা উল্লেখযোগ্য।
জলবায়ু অ্যাডভোকেসি, যুব মোবিলাইজেশন এবং কমিউনিটি রেজিলিয়েন্স বিষয়ে তার নেতৃত্বে ২০২৫ সালে বেশ কয়েকটি কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়।
পুরস্কার গ্রহণ শেষে মো. আপেল আলী বলেন-“সেচ্ছাসেবার মাধ্যমে কমিউনিটির পজিটিভ ইমপ্যাক্ট সম্ভব এবং এই ছোট ছোঠ ইমপ্যাক্ট এর মাধ্যমে বড় বড় ভালো পরিবর্তন সম্ভব।”
বর্তমানে তিনি ন্যাশনাল ইয়ুথ ফোরাম ঢাকা জেলা ও ঢাকা বিভাগের প্রেসিডেন্ট এবং ব্রাইটার্স এর প্রোগ্রাম, ইভেন্ট ও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক