
এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন একটি জলাশয় ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু ভরাট করার অভিযোগ উঠেছে, রেলওয়ের সাবেক স্টেট অফিসারের বিরুদ্ধে।
জানাযায়, আওয়ামীলীগ সরকারের আমলে রেলওয়ের তৎকালীন স্টেট অফিসার মো. শফিউল্লাহ তপন নিজ ক্ষমতার অপব্যবহার করে ভৈরবে রেলওয়ে পুকুর পাড়ের ৪০শতাংশ জায়গা তাঁর নিজ সংগঠনের নামে বরাদ্দ নেন। ওই সংগঠনের নাম ভৈরব সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদ। ওই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক এই প্রভাবশালী সরকারি কর্মকর্তা শফিউল্লাহ তপন।
বরাদ্দ নেয়ার পর একই সংগঠনের সহ-সভাপতি ও ভৈরব পৌরসভার প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনের মাধ্যমে কৌশলগত কারণে পুকুরের পাড়ে পৌরসভার পরিছন্নতাকর্মীর মাধ্যমে বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে আস্তে আস্তে ভরাট করা হয়। পরে দেয়া হয় চারিদিকে ছাটাইয়ে বেড়া। তারপর ডিসেম্বরের শুরুতে ভৈরব পৌরসভার ভেকু দিয়ে ময়লা আবর্জনা সরানোর কাজ করা হয়। এরপর গতকাল ১২ডিসেম্বর থেকে ড্রেজারের পাইপ লাগিয়ে বালু ফেলে ভরাট করা হচ্ছে পুকুর একাংশ।
মাটি ভরাটের কাজ দেখতে এর আগে গত ৫ ডিসেম্বর লিজ নেয়া জয়াগাটি পরিদর্শন করেন ভৈরব সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সুপ্রিমকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল, ওই সংগঠনের উপদেস্টা মন্ডলির সসস্য হাবিবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ও সাবেক স্টেট অফিসার শফিউল্লাহ তপন, সিনিয়র সহ সভাপতি ও পৌর প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সাংগঠনিক সম্পাদক কলেজ শিক্ষক আলাউদ্দিন আল আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয়রা জানিয়েছেন, পুকুরপাড়টি দীর্ঘদিন ধরে জলাশয় হিসেবে পরিচিত। এ ধরনের কার্যক্রমের ফলে জলাধারণ ক্ষমতা হ্রাস, জলাবদ্ধতা বৃদ্ধি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ড্রেজার কাজ বন্ধ করে এবং জলাশয় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একটি সূত্র জানান, রেলওয়ের পুকুরটি রেকর্ড অনুযায়ী জলাশয় (পুকুর/জলাধার) হিসেবে শ্রেণিভুক্ত। রেলওয়ের জমি হওয়ায় লিজ থাকলেও পুকুরপাড়ে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম আইনত বৈধ নয়। কারণ এটি সরাসরি জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘন করে। পুকুরপাড়ে বাণিজ্যিক কর্মকাণ্ড চলতে দেওয়া পরিবেশ ও জনস্বার্থের জন্য বিপজ্জনক।
ভৈরব সরকারি চাকরিজীবী এক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন বলেন, এখনে পৌরসভা ময়লা আবর্জনা ফেলছে এটা সঠিক, তবে এটা আমার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের দায়িত্ব না। এবিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে বলেন তিনি।
অন্যদিকে ভৈরব সরকারি চাকরিজীবী এক্য পরিষদের সাধারণ সম্পাদক ও রেলওয়ের সাবেক স্টেট অফিসার (সিনিয়র সহকারী সচিব) মো. শফিউল্লাহ তপন বলেন, পুকুরপাড়ের জায়গাটি কৃষি লিজ নেওয়া হয়েছে। এখানে ৪০ শতাংশ জায়গা রয়েছে। কৃষি লিজ নিয়ে ড্রেজারে মাটি ভরাট করা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো সমস্যা নেই, কৃষি লিজে মাটি ভরাট করা যাবে।
ভৈরব রেলওয়ের ওসি সাঈদ আহমেদ জানান, রেলওয়ে পুকুরে ড্রেজারে বালু ভরাটের মৌখিক অভিযোগ পেয়ে বিষয়টি আইডব্লিউকে অবহিত করা হয়েছে। তবে এটি তাঁর অধীনে না হওয়ায় তিনি বেঙ্গল থানাকেও বিষয়টি জানিয়েছেন।
রেলওয়ের সার্ভেয়ার ফারুক বলেন, রেলওয়ের পুকুরপাড়ে লিজ আছে কি না আমার জানা নেই। কৃষি লিজ নিয়ে পুকুর ভরাট করা যাবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি লিজ নিয়ে জায়গা ভরাটের কোনো সুযোগ নেই।
রেলওয়ের কানুনগো ফুরকান বলেন, লিজ আছে কি না সে বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলতে বলেন তিনি। ভৈরব রেলওয়ের আইডব্লিউ মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টি ওসি সাহেব আমাকে অবগত করেছেন। ডিইএন-২ আহসান হাবিব স্যার আমাকে বলেছেন, এখানে রেলওয়ের স্টেট অফিসার মাটি ভরাট করবেন। বর্তমান স্টেট অফিসার কি না জানতে চাইলে তিনি জানান, সাবেক স্টেট অফিসার শফিউল্লাহ তাঁর স্যারকে মাটি ভরাটের কথা বলেছেন। আর বিষয়টি আমাদের এখতিয়ারেও পড়ে না।
রেলওয়ে বিভাগীয় ইঞ্জিনিয়ার (ডিইএন-২) আহসান হাবিব বলেন, এটা আমাদের এখতিয়ারে নাই স্টেট বিভাগের দায়িত্ব। এবিষয় মন্তব্য নেই। সাবেক স্টেট অফিসার শফিউল্লাহর হয়ে তাঁর অধীনস্থ ভৈরবের আই ডাব্লিউকে ফোন করে ঘটনাস্থলে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
রেলওয়ের ঢাকা বিভাগীয় স্টেট অফিসার শিমুল কুমার সাহা বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে সার্ভেয়ারকে পাঠানো হয়েছে। কোন ভাবেই কৃষি লিজ নিয়ে মাটি ভরাটের কোন বিধান নেই। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন