
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙ্গে গেছে বিয়ে। বরপক্ষ কনেপক্ষের বাড়ি-ঘরে হামলা ভাঙ্গচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ কনে পক্ষের। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে।
এবিষয়ে কনেপক্ষ ৯৯৯ নাইনে ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে কনেপক্ষের লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে শুক্রবার বিয়ে করতে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং মোবাইল, টাকা-পয়সা লুট করে নিয়ে চলে যায়।
কনেপক্ষের আত্মীয় খাদিজা বেগম বলেন, ‘বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেন দিয়ে আমরা বরণ করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি। এর মধ্যে পাঁচ মণ দুধের দই, এক লক্ষ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের টাকা ওঠাসহ সবাইকে মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।
এবিষয়ে শাহাজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এলাকার মুরুব্বিরা বসে বিষয়টি মিমাংসা করেছে। এবিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২