
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হকের সঙ্গে মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় ওসি কাজী রমজানুল হক বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। বিভিন্ন তদন্ত কার্যক্রমে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ঘটনার সত্যতা উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সঠিক ও দায়িত্বশীল তথ্য প্রদানে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সহ-সভাপতি আরাফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, শিকদার জেহাদ আলী, গবেষণা ও পাঠাগার সম্পাদক এম এম জাকির হোসাইন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুসা কালিমুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, প্রচার সম্পাদক মীর মাসুদ, সদস্য মোঃ বদিউজ্জামান, মাহফুজুর রহমান চৌধুরী, আরিফুল ইসলাম রিয়াজ, রায়হান শেখসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২