প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
মোরেলগঞ্জে রহমাতিয়া ইয়াতীমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের পাগড়ী প্রদান

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে আলহাজ্ব রহমাতিয়া ইয়াতীমখানা ও হেফজখানার উদ্যোগে পবিত্র কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের পাগড়ী (দেস্তারবন্দী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব মোরেলগঞ্জ মডেল জামে মসজিদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ চাউলা পাটি জামে মসজিদের ইমাম ও খতিব, গুলজিয়া আলীম মাদ্রাসা'র আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ আলী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ডা. নজরুল ইসলাম ফারুকী, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল এবং হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। অতিথিবৃন্দ হাফেজদের সম্মাননা প্রদান করেন এবং কোরআনের হাফেজদের মর্যাদা ও সমাজে তাদের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমাতিয়া ইয়াতীমখানার সভাপতি জনাব মাসুদ খান চুন্নু।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, আলেম-ওলামা ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.