
মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদী হত্যার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় মোরেলগঞ্জ আবু হুরায়রা আদর্শ মাদ্রাসার মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট-৪ জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম। তিনি বলেন, “শরীফ উসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত । অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর আমীর জনাব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান। তারা বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা আমীর মোঃ শাহাদাৎ হোসাইন। তিনি তার বক্তব্যে শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
শেষে শহীদ শরীফ উসমান হাদীর রুহের মাগফিরাত ও দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল