
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণসমাবেশ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক আন্দোলন পরিষদের উদ্যোগে এবং সংগঠনের প্রধান কমরেড শওকত হোসেন আহমেদের ডাকে এ কর্মসূচি পালিত হয়। গত বৃহস্পতিবার
গণসমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর নামে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গণসমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর নামে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গণসমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সামাজিক বিপ্লবী ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর কমরেড শওকত হোসেন আহমেদ। তিনি বলেন, “প্রিপেইড মিটার সাধারণ মানুষের স্বার্থবিরোধী। এটি বাতিল না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।” গণশুনানিতে আরও বক্তব্য রাখেন মোজাম্মেল হক তালুকদার, আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার রহমান, বড়খাতা ডিগ্রি কলেজের প্রভাষক আজিজার রহমান, ওয়াসিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রিপেইড মিটারের মাধ্যমে অতিরিক্ত বিল আদায়, সেবা ব্যাহত হওয়া এবং নিম্নআয়ের মানুষের দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।
মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণসমাবেশে সভাপতিত্ব করেন বড়খাতার বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব হোসেন সরকার। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণসমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের উদ্দেশ্যে শান্তিপূর্ণ মিছিল নিয়ে অগ্রসর হন। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হয়ে উঠলে নির্বাহী প্রকৌশলী অফিস ত্যাগ করেন। বিদ্যুৎ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাহী প্রকৌশলীকে অফিসে না পাওয়ায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে আন্দোলনের নেতা কমরেড শওকত হোসেন আহমেদ পরিস্থিতি শান্ত করেন এবং আন্দোলনকারীদের আশ্বস্ত করেন। পরবর্তীতে মুঠোফোনে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অফিস চলাকালীন সময়ে আন্দোলনের প্রতিনিধিদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণের আশ্বাস দেন। আলোচনার আশ্বাসের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল