হোম » সারাদেশ » গোপালপুরে  পোস্টার ব্যানার তুলে পরিষ্কার পরিচ্ছন্ন  করল বিএনপি 

গোপালপুরে  পোস্টার ব্যানার তুলে পরিষ্কার পরিচ্ছন্ন  করল বিএনপি 

মো.  মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপি পোস্টার ব্যানার তুলে উপজেলার দেয়াল পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালপুর-ভূঞাপুর টাঙ্গাইল -২ আসনে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু’র নির্দেশনায় ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে থানা চত্বরে এ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র খ. জাহাঙ্গীর আলম রুবেল।
 এ সময় উপজেলা বিএনপির সম্পাদক কাজি লিয়াকত ভিপি শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সদস্য মারুফ তালুকদার রাহীম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন,উপজেলা জাসাস  সভাপতি শাহানুর আহমেদ সোহাগ,উপজেলা যুবদল সদস্য সচিব মো: বদিউজ্জামান রানা,  শহর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামসুল হক, সদস্য সচিব খ. হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মো.  মনছুর রহমান শহর শ্রমিকদল সভাপতি খ. জামাল উদ্দিন, শহর ছাত্রদল সভাপতি মো. রোমানসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!