হোম » সারাদেশ » কাউখালীতে বাজার মনিটরিং করেছে ভ্রমণ আদালত। শাপলা পাতা মাছ জব্দ ফুটপথের দোকান উচ্ছেদ

কাউখালীতে বাজার মনিটরিং করেছে ভ্রমণ আদালত। শাপলা পাতা মাছ জব্দ ফুটপথের দোকান উচ্ছেদ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও ভোগ্য পণ্যের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। গতকাল (১৯ডিসেম্বর) , শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এ মনিটরিং করা হয়।
উপজেলার দক্ষিন বাজারে মনিটরিং সময়ে মাছ বাজারে নিষিদ্ধ সামুদ্রিক শাপলা পাতা মাছ জব্দ করেন। মাছ বিক্রিতা পালিয়ে গেলে বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন উপস্থিতিতে গরিব মানুষের মধ্যে জব্দকৃত মাছ বিতরণ করা হয়। দক্ষিণ বাজার ফুটপথ দখল করে মাছের দোকান বসায় ভ্রাম্যমান আদাল তাদেরকে সতর্ক করেন ভবিষ্যতে রাস্তা দখল করে না বসার নির্দেশ প্রদান করেন।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান জেলা প্রশাসক আবু সাঈদ স্যার ও ইউ এন ও মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে বাজারে অবৈধ দখল, চলাচলের পথ বন্ধ করে দোকান বসানো, খাদ্যে ভেজাল বন্ধ করা, খাদ্যের মান নিয়ন্ত্রণ করা এবং ন্যায্য মূল্যে মালামাল বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা অব্যাহত থাকবে। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোসহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন এসআই রাকিবের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!