হোম » সারাদেশ » গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়নপত্র গ্রহন

গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়নপত্র গ্রহন

এম হিরন প্রধান :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

১৮ ডিসেম্বর- বৃহস্পতিবার, গাজীপুর জেলা নির্বাচন কার্যালয়ে সকল সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় কাপাসিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিশেষ করে বিএনপির সাবেক প্রভাবশালী নেতা মরহুম হান্নান শাহ-এর বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা প্রফেসর এমদাদ, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা মহিলা দলের আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসী, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীত সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, শাহ রিয়াজুল হান্নান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনগণের নেতা। মরহুম হান্নান শাহ-এর রাজনৈতিক আদর্শ ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে গাজীপুর-৪ আসনে বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী গণসংযোগ, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে। মনোনয়নপত্র গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!