প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
উল্লাপাড়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন ২ প্রার্থী

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য এম আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজমানের মোঃ আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিএনপি প্রার্থী এম আকবর আলীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহমুদুল হাসান এবং অপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজমানের আলমগীর হোসেন নিজেই তার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়ায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন। নারী ভোটার ভোটার রয়েছে ২ লাখ ৩২ হাজার ১২৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৬ জন। এই উপজেলায় ১৪৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার আবুল বাশার জানান সকালে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ১ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার শেষ দিন ২৯ শে ডিসেম্বর।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.