
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে মহীয়সী নারী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। বইটির লেখক সৈয়দা শাহানা পারভীন।
বইটিতে দেশের প্রাথমিক শিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার সময়কার নীতিগত উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচির বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। লেখক বইটিতে তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত মানোন্নয়ন ও শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা আলোকপাত করেছেন।
এ উপলক্ষে প্রকাশিত বক্তব্যে বলা হয়, মহান বিজয় দিবসের চেতনায় দেশ গঠনে শিক্ষা যে অন্যতম প্রধান হাতিয়ার—বইটি সে বিষয়টি স্মরণ করিয়ে দেয়। প্রাথমিক শিক্ষা খাতে অবদান রাখা ব্যক্তিত্বদের কাজ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, সৈয়দা শাহানা পারভীন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান (দিপু)—জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি—এর সহধর্মিণী। বইটি শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষানুরাগী মহলে আগ্রহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২