হোম » সারাদেশ » কাউখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়

কাউখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

কাউখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সোমবার ১১ টায় থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী-নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার
সাবিহা মেহেবুবা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, সাংবাদিক এনামুল হক, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার,
হাফেজ মোঃ হাফিজুল্লা, শিক্ষক মেহেদী হাসান নয়ন, ইউপি সদস্য আজম আলী খান, রুবেল রিয়াজি, মেহেদী হাসান রুবেল, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, দফাদার আব্দুল মান্নান, গৃহিণী খাদিজা বেগম, অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সাব ইন্সপেক্টর মোঃ মাসুদ।
বক্তারা সমাজকে মাদকমুক্ত করে সকলের দায় মুক্তির দাবি জান।দ্রুত সময়ের মধ্যে মাদকের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি জান। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন। সুন্দর নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা
বাহিনীকে সহায়তা করুন।অনুষ্ঠানের সভাপতি ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এ দেশটা আমাদের, দেশের জন্য সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করেছি।অপরাধী যেই হোক তার কোন দল নেই। আমরা সকল অপরাধীকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!