
লালমনিরহাট প্রতিনিধি: ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ লেবার পার্টি।
গত শনিবার সন্ধ্যার পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় বাংলাদেশ লেবার পার্টির সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির উপর অতর্কিত হামলার পরেও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টি লালমনিরহাট জেলা শাখার রাজ্জাক আলী, হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মনির ইসলাম এবং বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী শুভ আহমেদের সহধর্মিণী নাজমা আক্তার।
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রার্থীর উপর হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় সারা দেশের মানুষ। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিশালী পদক্ষেপ দাবী করেন বাংলাদেশ লেবার পার্টির সমর্থকরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল