
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ছোট সরলপুর উত্তর পাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ কমান্ডার বাবলু ও হাফিজারের স্মরণে দোয়া মাহফিল, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সাবেক ইউপি সদস্য হবিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এছাড়া আরও বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন সজল, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা এবং বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাফিজার রহমান, সিরাজুল ইসলাম বাবু, লুৎফর রহমান, ইউপি সদস্য শাফি আলম শামীম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফিউল ইসলাম সীন, সদর উপজেলা ছাত্রদল নেতা সামিউল ইসলাম লিসান, আল আমিন, এমদাদুল ইসলাম, জিতু ইসলাম, অত্র সংঘের সভাপতি ও সদর উপজেলা ছাত্রদল নেতা তাজমিলুর রহমান, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মামুন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের পূর্বে শহীদ কমান্ডার বাবলু ও হাফিজারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম জুয়েল।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল