
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার নামকরা গাঁজা ব্যবসায়ী ইউনুছ ও মোশারফকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গত ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট সদরের শিবেরিকুটি এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে মো. মোশারফ হোসেন (২৪) এবং বগুড়া সদরের আকাশতারা (সাবগ্রাম) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ইউনুছ মন্ডল (৩২)। রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকায় আলমগীরের মোড় থেকে আনুমানিক ৫০ মিটার পশ্চিমে আইকন স্ট্যান্ডার্ড স্কুলের সামনে আধাপাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের ব্যবহৃত একটি পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল (রেজি. নং ঢাকা মেট্রো-ল ৪৭-১৭৩৩) এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ