
জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে গতকাল শনিবার (১৩ই ডিসেম্বর) সকালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান’২৫ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও সরকারি কলেজে ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উল্লাহ, বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভেড়ামারা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মনোয়ার হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হেলাল উদ্দিন, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক আনিছুর রহমান, মাদ্রাসার সুপার হাফেজ ফয়জুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিণ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজা খাতুন। সর্বশেষে প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক