
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ শুক্রবার জুম্মার নামাজের পর ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি’র উপর নৃশংস হামলার প্রতিবাদ ও সুস্থতা কামনায়, দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী প্রচারণা শুরু করেন সংসদীয় আসন- ২৬৮ নোয়াখালী – (চাটখিল-সোনাইমুড়ী) আসনে এনসিপি’র মনোনীত (শাপলা কলি) প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহর চাটখিল বাজারে ১৩ ডিসেম্বর (শনিবার) বেলা ১১ টায় এনসিপি’র উপজেলা নেতৃবৃন্দের শ্লোগানে শ্লোগানে নির্বাচনী প্রচারণা ও দেশ ও জাতীয় কল্যানে রায় প্রত্যাশা করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। বাজারের প্রতিটি দোকান ও উপস্থিত সাধারণ মানুষের মাঝে জাতীয় পতাকা উপহারসহ রায় প্রত্যশা করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপির সমন্বয়ক গোলাপ হোসেন ফরহাদ, যুগ্ম সমন্বয়কারী মোঃ বেল্লাল হোসেন, সাফায়েত হোসেন লিও ও রাসেদ খান প্রমূখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২