প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ
ভেড়ামারা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) দুপুরে উক্ত কলেজ মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান মোঃ হেলাল উদ্দিন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ আসলাম উদ্দীন, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, ক্রিকেট প্রতিযোগিতার আহবায়ক সহকারী অধ্যাপক (আইসিটি) আয়ুব আলী, শরীরচর্চা শিক্ষক ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল সহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.