হোম » সারাদেশ » রাণীশংকৈলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ” মানবাধিকার আমাদের নিত্য দিনের অপরীহার্য ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।  বুধবার(১০ ডিসেম্বর)সকালে জনসংগঠন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মজিবুর রহমান।  এ সময় দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান তোবারক আলী, জেলা সদস্য নুরনেহার,আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায় প্রমুখ।
র‍্যালী ও আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রাম সহায়করা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!