
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের কালীতলা এলাকায় বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে একটি নামবিহীন গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে সিপিএসসি বগুড়া র্যাব-১২ এবং জেলা প্রশাসন। অভিযানে ২৬ টন (২৬,০০০ কেজি) অবৈধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন সিপিএসসি বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ও ১৫(১) ধারার লঙ্ঘনের দায়ে তিনজনকে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন – হেলালুজ্জামান (৪৫), পিতা মৃত দুদু মন্ডল, সাং আটাপাড়া ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড)
মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা মৃত জাবেদ আলী, সাং নাটাই পূর্ব পাড়া ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। জাকারিয়া (২২), পিতা বাদল, সাং গোকুল ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, পরিবেশদূষণকারী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও মজুত রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত