প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

এম হিরন প্রধান : মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম–র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন, মহাখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, মোহাম্মাদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি রিয়াজুর রহমান বকুল তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের প্রাথমিক ভিত্তি যত মজবুত হবে, তাদের ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। পরিশ্রম ও সততার বিকল্প নেই।” বিশেষ অতিথি মোহাম্মাদ সাইফুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের পরামর্শ দেন।
সভাপতি তাহমিনা বেগম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের শিক্ষাজীবনের প্রথম অধ্যায় আজ শেষ হলেও সামনে অপেক্ষা করছে আরও বড় পথচলা। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, আর স্বপ্নকে সত্যি করতে পরিশ্রম করতে হবে।”
পরে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভেচ্ছা সামগ্রী তুলে দেন। অভিভাবকদের অনেকে সন্তানদের শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। আবেগঘন স্মৃতিচারণ ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ভারপাপ্ত প্রধান শিক্ষক, জোবায়দা পাড়ভীন, মো: এনামুল হক-সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.