
নিজস্ব প্রতিবেদক
গোলাম মাওলা রনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক আলোচিত–সমালোচিত নাম। তিনি প্রায়শই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র মন্তব্য ও সমালোচনার জন্য আলোচনায় থাকেন। সেই ধারাবাহিকতায় আজ সকালেই তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক টাইমলাইনে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করেন।
দৈনিক গণমানুষের আওয়াজ–এর পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
“হারামজাদাটিকে সবাই বিহারী পুত্র বলে থাকে। কিন্তু বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে পাকি বীর্যের বিকৃত মুখভঙ্গির অশ্লীল শব্দ শুনলে মনে হয় ওর জন্মদাতা ইয়াহিয়া খান।”
এই পোস্টে তিনি কাকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিলেন—তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা–কল্পনা শুরু হয়েছে। রনি তাঁর লেখায় সরাসরি কারো নাম উল্লেখ না করলেও বক্তব্যের ভাষা, প্রসঙ্গ এবং সময়—সব মিলিয়ে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
রনির এই পোস্ট ঘিরে অনলাইনে তর্ক-বিতর্ক চললেও তিনি এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত