হোম » সারাদেশ » লালমনিরহাট-১ আসনে লেবার পার্টির যাত্রা শুরু- নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

লালমনিরহাট-১ আসনে লেবার পার্টির যাত্রা শুরু- নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

মিজানুর রহমান
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের তাজেল মোড় সংলগ্ন স্থানে বাংলাদেশ লেবার পার্টির নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লেবার পার্টির লালমনিরহাট–১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের মনোনীত এমপি প্রার্থী মোঃ শুভ আহমেদের সহধর্মিণী মোছাঃ নাজমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অফিসের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে আনারস মার্কার প্রার্থী শুভ আহমেদকে সাথে নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, “লালমনিরহাট–১ আসনকে সন্ত্রাস, মাদক ও সামাজিক হিংসা থেকে মুক্ত করে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবে বাংলাদেশ লেবার পার্টি।”
স্থানীয় সমাজসেবক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের এলাকার ছেলে শুভ আহমেদ খুবই ভালো মানুষ। তাকে আমরা অনেক দিন ধরে চিনি। তিনি এলাকায় নানা সামাজিক কাজে যুক্ত ছিলেন। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা আনারস মার্কায় ভোট দিয়ে তাকে এমপি হিসেবে দেখতে চাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ আহমেদ দীর্ঘদিন ঢাকায় অবস্থান করলেও নিয়মিত এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে লালমনিরহাট–১ আসনের প্রার্থী শুভ আহমেদের পক্ষে স্থানীয় একটি মসজিদে কার্পেট বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!