
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানান আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে এই দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলণ, ফেস্টুন-বেলুন উড়ানো, দিবস উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনার সভায় দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শণ করানো হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আজিজুল হক, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা সমবায় অফিসার মো. মামুন কবীর প্রমূখ। এছাড়া সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সুশীল নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট আহসান হাবীব সরকার।
আলোচনা সভায় সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম বিষয়গুলো তুলে ধরে দুর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল