প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
মোল্লাহাটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে উদয়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জোহর নামাজের পর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম শিকদার ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.