হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে৷ বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে দাবি জামায়াত নেতাকর্মীদের।
সোমবার (৮ ডিসেম্বর) সাড়ে রাত ১১টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনামুখী এলাকায় একটি ইসলামী জলসায় অংশ নেন মাওলানা শাহীনুর আলম ও তার সমর্থকরা। এই জলসা থেকে রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় সন্ত্রাসীদের হাত থেকে মাওলানা শাহীনুর আলমকে বাঁচাতে গিয়ে জামায়াতের অন্তত ১২-১৫ জন নেতাকর্মী আহত হন। পরে সোনামুখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম, কর্মী ওমর ফারুক ও আব্দুল আওয়ালসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি আরো জানান।
অপরদিকে হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা বলেন, বিএনপির কেউ জামায়াতের প্রার্থী ও তার লোকজনের ওপর হামলা করেনি। এটি মিথ্যা গুজব ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের হেয়প্রতিপন্ন করতে চাচ্ছে।
এ প্রসঙ্গে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার