
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহরে বাবর আলী (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে রিয়াদ নামের এক মাদক ব্যবসায়ী। গত রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবর আলী বর্তমানে বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত।
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলসহ ঘটনাস্থলে যান। ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদকে আটক করলে সে হঠাৎ বাবর আলীর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবর আলীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার নিতম্বসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, পলাতক রিয়াদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা