
জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারা বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদিন ব্যাপি বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত নারী-পুরুষ শিশু এ ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে আসে। যা এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করে।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সামসুজ্জামান খান (অবঃ), ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি আবু নুরুউদ্দিন নুরু, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মুনিম, এবিএম আফজাল হোসেন, সরকারি মহিলা কলেজে শিক্ষক জিয়ারুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম।
লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সামসুজ্জামান খান (অবঃ) জানান, জনগণের সেবা করতে চাই বলেই আমি রাজনীতিতে এসেছি। রাষ্ট্রের দায়িত্ব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। সেই দায়িত্ব যখন প্রশ্নবিদ্ধ। তখন আমরা নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পের দেশের খ্যাতনামা চিকিৎসক দ্বারা রোগ নির্ণয়, ওষুধ প্রদান ও বিনামূল্যে চশমা প্রদান করা হয়। চিকিৎসা নিতে আসা রোগীরা এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল